Dhaka ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আমি নোবেল পুরস্কার পাইনি, তাই নরওয়ের কাউকে যুক্তরাষ্ট্রে দেখতে চাই না’ ইরানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ৩ দেশ নওগাঁয় ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩ আকামার মেয়াদ শেষ হলেও সৌদি যেতে পারবেন বাংলাদেশিরা সরকারি বাসায় এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিল : এলজিআরডি প্রতিমন্ত্রী একটি রাস্তার অভাবে ঘরবন্দি দুই বোন, কষ্টের জীবন চার ভাই-বোনের পবিপ্রবিতে র‌্যাগিং-নির্যাতন: ১১ শিক্ষার্থী বহিষ্কার, অর্থদণ্ড এনসিপি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পক্ষ নিয়েছে : আব্দুল কাদের গোয়ালন্দে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

নওগাঁয় ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৯:১২:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 4

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪ হাজার ৭০ টাকা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে অভিযানে নওগাঁ সদর থানা পুলিশ ও কিউআর টিম অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, সুইপার কলোনিতে মিন্টু বাঁশফোরের বাড়ির সামনে অভিযান চালিয়ে আপেল প্রামাণিক (৬৫) ও মারুফ সরদারকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা জব্দ করা হয়।

পরে অপর একটি বাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে নাকের ড্রপের একটি ছোট কৌটায় রাখা আরও ৮৮ পিস ইয়াবা ও পলিথিনে মোড়ানো ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির ৪ হাজার ৭০ টাকাসহ বাবুল দপ্তরি (৬২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ছয় মাসে নুনিয়াপট্টিতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৩ হাজার পিস ইয়াবা, শতাধিক কেজি গাঁজা, এক হাজার লিটারের বেশি চোলাই মদ, দুই লাখ টাকার বেশি নগদ অর্থ এবং কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদক ব্যবসা দমনে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান আরও জোরদার করা হবে। মাদক প্রতিরোধ ও নির্মূলে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ০৯:১২:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬