Dhaka ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সরকারি বাসায় এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিল : এলজিআরডি প্রতিমন্ত্রী একটি রাস্তার অভাবে ঘরবন্দি দুই বোন, কষ্টের জীবন চার ভাই-বোনের পবিপ্রবিতে র‌্যাগিং-নির্যাতন: ১১ শিক্ষার্থী বহিষ্কার, অর্থদণ্ড এনসিপি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পক্ষ নিয়েছে : আব্দুল কাদের গোয়ালন্দে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ নবায়নের সময় বাড়ল ২৪ ঘণ্টায়ও ধরা পড়েনি সীমান্ত পেরিয়ে আসা বাঘ, আহত ৪ বাংলাদেশি কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে আখচাষিদের প্রশিক্ষণ

মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 13

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি ও জোটের পক্ষ থেকে এলিজা জামানকে এই আসনের প্রার্থী করা হয়েছে।

আজ সোমবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর।

বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর।

আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আসার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। এরপর তার পদত্যাগের পরিপ্রেক্ষিতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। শূন্য আসনে উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

প্রকাশের সময় : ০৭:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬