কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করতে জমি পরিদর্শন

- প্রকাশের সময় : ০৪:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 15
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার লক্ষ্যে প্রস্তাবিত ভবন নির্মাণের স্থান ও প্রয়োজনীয় জমি সরেজমিনে পরিদর্শন করেছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান ঘুরে দেখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র হামিদুল ইসলাম হামিদ, ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান এবং কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আমান।
এ সময় তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১৫১ শয্যায় উন্নীত করার জন্য প্রস্তাবিত ভবন নির্মাণের সম্ভাব্য স্থান ও প্রয়োজনীয় জমি পরিদর্শন করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৫১ শয্যায় উন্নীত হলে এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে রোগী ভর্তির সক্ষমতা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ সৃষ্টি হবে।
উদ্যোগটি বাস্তবায়িত হলে কালীগঞ্জ উপজেলাসহ আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা পাওয়া আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।




















