গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ:
- প্রকাশের সময় : ০৭:১৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 6
নওগাঁ সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. হেলাল হোসাইন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার ২ নম্বর কীর্ত্তিপুর ইউনিয়নের দাসকান্দি মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হেলাল হোসাইন ওই গ্রামের মো. আনসার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তাঁর কাছ থেকে ৯৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Tag :























