Dhaka ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ঢাকায় পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার ধর্ম-বর্ণভেদে বৈষম্য নয়, সবার সমান অধিকার নিশ্চিত করেছে সংবিধান: অ্যাটর্নি জেনারেল প্যারিসসহ ফ্রান্সের কয়েকটি শহরে আংশিক কারফিউ জারি টুপটুপ কর্তৃপক্ষের চরম অবহেলায় প্রাণ হারায় ১০ পর্যটক : পুলিশ ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, ৫৮ জন নিহত আজ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস সৈয়দপুরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

ঢাকায় পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 7

রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

পুলিশের তথ্য অনুযায়ী, শাহবাজ পেশায় ব্যবসায়ী। তার বাবার নাম নাজির আহমেদ। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর এলাকায়। তিনি ঢাকার দক্ষিণ বনশ্রীর ৩৮ নম্বর বাসার ৯/৫ নম্বর সড়কের এফ ব্লকে বসবাস করতেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে বাসার দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বাসার দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল ১০টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত করছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকায় পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০১:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬