Dhaka ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৭:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 6

নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মামুন হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুরগামী পাকা সড়ক থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় মামুন হোসেনকে আটক করে তাঁর হেফাজত থেকে ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার মামুন হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার মুগরইল গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে। তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

প্রকাশের সময় : ০৭:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬