Dhaka ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 7

রাতের খাবারে নুডলস খাওয়ার পর শিশু সন্তানসহ একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গ্রেটার নয়ডার একটি গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন—৩৭ বছর বয়সি মহেশ, তার স্ত্রী ৩৫ বছর বয়সি ললিতা এবং তাদের তিন সন্তান। তাদের মধ্যে এক ছেলের বয়স ১১ এবং অন্যজনের তিন বছর। এছাড়া একমাত্র মেয়ের বয়স সাত বছর।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা ঘুমাতে যান।

প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নয়ডা পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহত দম্পতির মায়ের দেওয়া তথ্য অনুযায়ী, পরিবারটি শুক্রবার রাতে নুডলস খেয়েছিল। এক বিবৃতিতে পুলিশ জানায়, শনিবার সকালে তারা এ ঘটনার খবর পায়।

পরে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ফরেনসিক দল এবং খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায়।

গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া বলেন, শুক্রবার রাতে রাতের খাবার খাওয়ার পর তারা বিশ্রাম নিচ্ছিলেন এবং বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন বলে মনে হচ্ছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ দেখতে পাই। তবে তাদের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজতে তদন্ত চলছে।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান পুলিশ কমিশনার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬