Dhaka ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কোনো ফি দিতে হবে না গাজীপুরে আবারও ওষুধ কারখানায় আগুন নদীতে ধরা পড়া ৯০ কেজির বাঘাইড় বিক্রি ১ লাখ ৩৫ হাজারে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কালীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, সম্প্রীতি বজায় রাখার আহ্বান কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

গাজীপুরে আবারও ওষুধ কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 8

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কারখানাটির হারবাল সেকশনে আগুনের সূত্রপাত ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরো তিনটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুণ লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট যুক্ত হয়। প্রায় এক ঘণ্টা পর অর্থাৎ সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজীপুরে আবারও ওষুধ কারখানায় আগুন

প্রকাশের সময় : ০৬:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬