Dhaka ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 18

রাজবাড়ীতে ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি ও হুইলচেয়ার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী পৌর মিলনায়তনে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান। স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস কুমার পাল, রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, সুবর্ণ নাগরিক পুনর্বাসন সংস্থার উপদেষ্টা চৌধুরী আহসানুল করিম হিটু এবং সুবর্ণ নাগরিক পুনর্বাসন উন্নয়ন সংস্থার সভাপতি রাকিব মেহেদী।

বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে চলাচলের অন্যতম সহায়ক উপকরণ সাদাছড়ি। প্রতিবন্ধী ব্যক্তিরা এখন আর সমাজের বোঝা নন; বরং বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিচ্ছেন। রাজবাড়ীতে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর কাজ করছে। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। এসব কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে।

বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা জরুরি। এ সময় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি দিবস উদযাপন

প্রকাশের সময় : ০৪:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬