Dhaka ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 17

রাজবাড়ীতে ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) সহযোগিতায় রাজবাড়ী পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় পৌরসভা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের পান্না চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পৌরসভার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মো. কল্যাণ চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা মোহা. রবিউল হক এবং প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজ উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীন।

বক্তারা বলেন, হাতের মাধ্যমে বিভিন্ন জীবাণু শরীরে প্রবেশ করে নানা রোগের সৃষ্টি করতে পারে। তাই শুধু খাওয়ার পর নয়, খাওয়ার আগেও সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া জরুরি। হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কে এখনো অনেকের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

প্রকাশের সময় : ০৪:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬