Dhaka ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

ঢাকায় মধ্যরাতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেফতার ৩৪৪

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:২৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 9

রাজধানীতে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী ও কিশোর গ্যাং দৌরাত্ম্য প্রতিরোধে মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়ায় একযোগে ব্লক রেইড অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা থেকে চার ঘণ্টার এই অভিযানে গ্রেফতার করা হয়েছে ৩৪৪ জন অপরাধীকে।

এ সময় একটি বিদেশি পিস্তল, একটি সিঙ্গেল শুটার গান, বেশ কিছু দেশীয় অস্ত্র ও গুলিসহ বিপুল মাদক উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়া- এই চার থানায় রাত ৯টার পর শুরু হয় বিশেষ ব্লক রেইড। পুলিশ, ডিবি, সোয়াত, এসআরবি, এপিবিএন ও ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশ সদস্য এতে অংশ নেন।

পুলিশ জানায়, অভিযানে ৪টি এলাকা থেকে গ্রেফতার করা হয় ৩৪৪ জন অপরাধীকে। এর মধ্যে পল্লবীতেই ২০২ জন, মোহাম্মদপুরে ৫৯ জন, আদাবরে ৪৫ এবং গেন্ডারিয়ায় ৩৮ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় দেশি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, মোহাম্মদপুর ও পল্লবীতে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না। সামনেও অব্যাহত থাকবে এই বিশেষ অভিযান।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের তথ্য প্রাথমিক যাচাই-বাছাই শেষে যাদের নামে সুনির্দিষ্ট মামলা রয়েছে তাদের আদালতে পাঠানো হবে এবং অন্যদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হবে।

অভিযানে থানা পুলিশের পাশাপাশি, ডিবি, এপিবিএন ও এসআরবির সদস্যরা অংশ নেয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকায় মধ্যরাতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেফতার ৩৪৪

প্রকাশের সময় : ১১:২৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬