Dhaka ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লংমার্চ উপলক্ষে ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার

দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 8

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরের দু’দিন শুক্র ও শনিবার পড়েছে।

ফলে দুই দিনের সাপ্তাহিক ছুটিসহ পূজায় সবমিলিয়ে ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পূজার ছুটির আগে একদিনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) রাতে দুর্গাপূজা উপলক্ষে তফসিলি ব্যাংকসমূহে ছুটি ঘোষণা করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা এ্যানালিটিকস বিভাগের (এসডিএডি) পরিচালক মো. আব্দুল মান্নানের সই করা ওই সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর, ২০২৬ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে এবং আগামী ১৭ অক্টোবর (শনিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

সার্কুলারে আরো বলা হয়, সমুদ্র/স্থল/বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও বুথসমূহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে গত ৫ আগস্ট, ২০১৯ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার অনুসারে ২০ থেকে ২২ অক্টোবর, ২০২৬ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) সরকারি ছুটির দিন এবং ২৩ ও ২৪ অক্টোবর, ২০২৬ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে হবে। তবে এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনসহ বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে ব্যাংকগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

প্রকাশের সময় : ০৭:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬