Dhaka ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 8

আত্মগোপনে থাকা অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান।

তার বড় ভাই সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল খান বলেন, শনিবার গভীর রাত সোয়া ১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রোববার বাদ জোহর গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

পূর্ব পাকিস্তান ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করা মাহবুব আলী খান পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের ১ ডিসেম্বর তিনি সভাপতি নির্বাচিত হন।

২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক এই আওয়ামী লীগ নেতা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি

প্রকাশের সময় : ০৯:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬