Dhaka ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ৩

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 15

নওগাঁর মহাদেবপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) জেলার মহাদেবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মহাদেবপুর থানার ভবানীনগর গ্রামে মাতাজি থেকে ফতেপুরগামী পাকা সড়কে দুই ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে ডিবি পুলিশের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক গতিবিধির কারণে দুজনকে আটক করে। এ সময় উপস্থিত লোকজনের সামনে তাঁদের পরিচয় যাচাই ও দেহ তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে আটক মো. আবুল কালাম আজাদের (৪২) হাতে থাকা একটি ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি মহাদেবপুর উপজেলার কালনাকাটা বাড়ি পশ্চিমপাড়া গ্রামের গজির উদ্দিনের ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আবুল কালাম আজাদ জানান, ধামইরহাট উপজেলার কৈগ্রাম গ্রামের মনছুর আলীর ছেলে আনোয়ার হোসেনের (৪৩) কাছ থেকে তিনি গাঁজা কিনেছিলেন। ধামইরহাট উপজেলার কুলফতপুর গ্রামের মৃত আয়েজ আলীর ছেলে কামাল হোসেনের (৫৫) সহায়তায় বিক্রির উদ্দেশ্যে তাঁরা সেখানে অবস্থান করছিলেন বলে তিনি জানান।

পরে আবুল কালাম আজাদ ও কামাল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে মাতাজি হাট এলাকা থেকে আনোয়ার হোসেনকে আটক করা হয়।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশের সময় : ১১:০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬