Dhaka ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 90

নওগাঁর পত্নীতলায় ১৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিষ্ণু চন্দ্র (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার উমা মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে ডিবির একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, উমা মহেশপুর গ্রামের একটি বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছেন।

এর ভিত্তিতে বিকেল ৫টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আলী দেওনা পূর্বপাড়া গ্রামের সুপথ বর্মনের ছেলে বিষ্ণু চন্দ্রকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে ১৩ পাতায় ১০টি করে মোট ১৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার বিষ্ণু চন্দ্রসহ অজ্ঞাতপরিচয় আরও দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬