মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ
- প্রকাশের সময় : ১১:৩৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / 7
সৌদি আরবের পবিত্র মদিনা নগরীতে তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
রবিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, মসজিদে নববীর সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় ইচ্ছাকৃত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের পবিত্রতম স্থানগুলোর আশপাশে এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না।
বাংলাদেশ সরকার আরও বলেছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে—এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ড বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে পবিত্র মদিনা নগরীর বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরবের জনগণ ও সরকারের প্রতি সংহতি এবং দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।




















