Dhaka ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মেয়েকে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল করলেন মা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 26

ফরিদপুরের বোয়ালমারীতে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে এনে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন জুলেখা বেগম নামে এক নারী। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জুলেখা বেগম উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহসিন মোল্লার স্ত্রী। তাঁর মেয়ে মনিরা খাতুনের (৩০) সঙ্গে ১৪ বছর আগে সুমন শেখ (৩২) নামে এক ব্যক্তির বিয়ে হয়।

জুলেখা বেগমের অভিযোগ, বিয়ের পর থেকেই সুমন তাঁর মেয়েকে বিভিন্নভাবে নির্যাতন ও মারধর করতেন। তিনি নিয়মিত নেশা করতেন বলেও অভিযোগ করেন জুলেখা। এ নিয়ে একাধিকবার সালিস হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। পরে কয়েক দিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তালাকের পর মেয়েকে নিজের কাছে নিয়ে আসেন তিনি।

জুলেখা বেগম বলেন, মেয়েকে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে আনার পর তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন, শুক্রবার সকালে দুধ দিয়ে গোসল করার মাধ্যমে তা পূরণ করেছেন। বাজারে প্রকাশ্যে দুধ দিয়ে গোসলের দৃশ্যটি অনেকে মুঠোফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মনিরার বাবা মহসিন মোল্লাও অভিযোগ করেন, বিয়ের পর থেকে তাঁর মেয়েকে স্বামী নির্যাতন ও মারধর করতেন এবং নিয়মিত নেশা করতেন। পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে মেয়েকে ছাড়িয়ে আনা হয়েছে।

তবে নেশাগ্রস্ত থাকা ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সুমন শেখ। তিনি বলেন, ‘বিষয়টি সত্য নয়।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফরিদপুরে মেয়েকে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল করলেন মা

প্রকাশের সময় : ০৪:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬