Dhaka ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের তিন ছিনতাইকারী গ্রেপ্তার কালুখালীর মদাপুরে আইডিয়াল ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন বেনাপোলে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

রাজবাড়ীতে বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে জেলা চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. মশিউর রহমান। সভা সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব কুমার সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির প্রধান উপদেষ্টা মো. আবু দাইয়ান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা আব্দুস সাত্তার মণ্ডল।

বক্তারা বলেন, চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি সরকারের কাছে তুলে ধরার লক্ষ্যে আব্দুল আজিজ বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতি প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন সময়ে কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন।

তারা আরও বলেন, আব্দুল আজিজ ব্যক্তি হিসেবে অত্যন্ত বিনয়ী ও সাহসী ছিলেন। কর্মচারীদের স্বার্থ রক্ষা করাই ছিল তার মূল উদ্দেশ্য। তার রেখে যাওয়া আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে বর্তমান নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন।

আলোচনা সভা শেষে আব্দুল আজিজের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

প্রকাশের সময় : ০৬:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬