Dhaka ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে দু’দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতা-কর্মী গ্রেফতার গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কালীগঞ্জে দু’দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতা-কর্মী গ্রেফতার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১০:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 9

ঝিনাইদহের কালীগঞ্জে গত দু’দিনে সন্ত্রাস ও নাশকতাবিরোধী অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে নাশকতা ও সহিংসতার মামলায় তাদের ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—রায়গ্রাম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বনখির্দ্দা গ্রামের ফারুক হোসেন, কৃষক লীগ নেতা দুলালমুন্দিয়া গ্রামের রবিউল ইসলাম (৪৫), ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক আব্দুল আজিজ, মালিয়াট ইউনিয়ন যুবলীগের কর্মী রবিউল ইসলাম টিপু (৪৬), শিমলা-রোকনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পাতবিলা গ্রামের সিদ্দিকুর রহমান (৫৫), ত্রিলোচনপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বালিয়াডাঙ্গা গ্রামের সোহাগ হোসেন (৪০), কালীগঞ্জ পৌর ছাত্রলীগ কর্মী মধুগঞ্জ ঢাকালে পাড়ার ইরফান রাজা রুকু (২৫) ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতি ঝনঝনিয়া গ্রামের এস এম মনিরুল ইসলাম (৩১)।

এ ছাড়া থানায় তদন্তাধীন মামলায় আরও চার-পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, সন্ত্রাস ও নাশকতাবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গত দু’দিনে থানায় বিভিন্ন সময়ে দায়ের করা সন্ত্রাস, নাশকতা ও তদন্তাধীন মামলার এজাহারভুক্ত ১২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে দু’দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতা-কর্মী গ্রেফতার

প্রকাশের সময় : ১০:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬