Dhaka ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে দু’দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতা-কর্মী গ্রেফতার গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা

কয়রা (খুলনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১০:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

 খুলনার কয়রায় উপজেলা সিভিল সোসাইটি সংস্থা (সিএসও) নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সিএসও নেটওয়ার্কের আয়োজনে ও হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিএসও নেটওয়ার্কের সভাপতি আ.ব.ম. আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী। হেলভেটাস বাংলাদেশের সিনিয়র প্রকল্প কর্মকর্তা প্রতিভা বিকাশ সরকার সভা পরিচালনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, সমাজসেবা অফিসার মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, যুব উন্নয়ন অফিসার মো. কে এম মফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রেশমা খাতুন, বিআরডিবি অফিসার প্রকাশ মল্লিক ও সহকারী সমবায় অফিসার তোরাব আলী।

এ ছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান এইচএম শাহাবুদ্দীন, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংবাদিক ফরহাদ হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, ইউপি সদস্য নাজমুচ্ছায়াদাত ও শাহানারা জামালসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা সিএসও নেটওয়ার্কের কার্যক্রম, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের অংশগ্রহণ ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কমানো, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং স্থানীয় সংগঠনগুলোর সাংগঠনিক, অবকাঠামোগত ও অর্থনৈতিক ব্যবস্থাপনা বিষয়ে সক্ষমতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা

প্রকাশের সময় : ১০:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬