Dhaka ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 11

জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজধানীর বাজারে নতুন করে বাড়তে শুরু করেছে বিভিন্ন সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে পটোল, ঢ্যাঁড়শ, বেগুন, ঝিঙা, ধুন্দল ও করলাসহ কয়েক ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

একই সময়ে কাঁচামরিচ ও টমেটোর দামও বেড়েছে। তবে ফার্মের ডিম, ব্রয়লার মুরগি ও চালের দাম মোটামুটি আগের সপ্তাহের পর্যায়েই রয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

খুচরা ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরেই নিত্যপণ্যের দামে ওঠানামা চলছে। কোনো পণ্যের দাম কমার কিছুদিন পরই আবার বেড়ে যাচ্ছে। এর মধ্যে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ব্যয়ও বেড়েছে। এর প্রভাব পড়েছে বিভিন্ন পণ্যের দামে।

তবে পরিবহন ব্যয় যতটা বেড়েছে, খুচরা পর্যায়ে অনেক পণ্যের দাম তার চেয়ে বেশি হারে বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

গত ২০ সেপ্টেম্বর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এর আগে ১৯ এপ্রিল ও ১ জুনও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল।

ব্যবসায়ীদের দাবি, জ্বালানির দাম বাড়ায় পণ্য পরিবহনের খরচ বেড়েছে। ফলে পাইকারি বাজারে এর প্রভাব পড়ছে এবং সেই বাড়তি ব্যয় খুচরা বাজারেও যুক্ত হচ্ছে।

রাজধানীর বাজারে বর্তমানে লম্বা বেগুন কেজি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে একই ধরনের বেগুন ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

করলার দাম কিছুদিন আগে কমে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছিল। এখন মানভেদে তা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট আকারের পটোল ও ঢ্যাঁড়শের দাম বেড়ে কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকা হয়েছে। এক সপ্তাহ আগেও এসব সবজি ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

এ ছাড়া ঝিঙা, ধুন্দলসহ বিভিন্ন সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে কাঁচা পেঁপে আগের মতো ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দামেও বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।

মিরপুর-১ নম্বর কাঁচাবাজারের সবজি বিক্রেতা রিয়াজুল ইসলাম বলেন, পরিবহন খরচ বেড়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে সবজির দামও বেড়েছে।

মিজান নামের আরেক ব্যবসায়ী জানান, যশোর থেকে রাজধানীর কারওয়ান বাজারে বেগুন আসে। জ্বালানি তেলের দাম বাড়ার আগে মাঝারি আকারের একটি ট্রাকের ভাড়া ছিল প্রায় ১৮ হাজার টাকা। এখন তা বেড়ে ২১ হাজার টাকা হয়েছে। এতে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি বাজারেও বেগুনের দাম বেড়েছে।

তবে ক্রেতাদের অভিযোগ, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে কোনো পণ্যের দাম এক থেকে দুই টাকা বাড়তে পারে। কিন্তু একবারে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বাড়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। বাজারে যথাযথ নজরদারি না থাকায় ব্যবসায়ীরা নিজেদের মতো করে দাম বাড়াচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

অন্যদিকে সব পণ্যের দাম বাড়েনি। ফার্মের ডিম গত সপ্তাহের মতোই প্রতি ডজন ১৫০ থেকে ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বাজারভেদে ১৮৫ থেকে ১৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের দামেও এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বড় কোনো প্রভাব দেখা যায়নি।

এ ছাড়া পাস্তুরিত তরল দুধের দামও বেড়েছে। সম্প্রতি কয়েকটি বেসরকারি বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রতি লিটার দুধের দাম সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এর আগে সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটাও প্রতি লিটার দুধের দাম ১০ টাকা বাড়িয়েছিল।

অন্যদিকে আটা ও ময়দার দামও আগের তুলনায় বেশি। দুই সপ্তাহ আগে সরবরাহকারী কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান আটা-ময়দার দাম বাড়িয়েছে। ফলে নিত্যপণ্যের বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব ধীরে ধীরে আরও বিস্তৃত হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম

প্রকাশের সময় : ১০:৫৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬