Dhaka ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ১০:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেলে পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেম্পুস্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

পাংশা উপজেলা বিএনপির সভাপতির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশিদ। এ সময় রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. লিয়াকত আলী বাবু উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন সরদারসহ নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, তরুণ দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরীহ মানুষকে হয়রানি না করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, শেখ হাসিনার দেশে ফিরে আসার বিষয়ে তাদের অবস্থান কঠোর। এ সময় বিএনপি নেতা মো. চাঁদ আলী খান বলেন, যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের সময় : ১০:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬