Dhaka ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

আশিক হাসান, কালুখালী:
  • প্রকাশের সময় : ০৭:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 33

গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের আখরজানী মেড়রা ঠাকুর বিলে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (২৪ ও ২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে শুরু হওয়া এ নৌকা বাইচকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। বিলের দুই পাড়ে হাজারো নারী-পুরুষ ভিড় জমান। ঢাক-ঢোলের তালে তালে মাঝিদের বৈঠার ছন্দে মুখরিত হয়ে ওঠে ঠাকুর বিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক হাজী মো. আব্দুল গফুর শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান ও সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রুমা। এছাড়া মৃগী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা বেশ কয়েকটি বাইচের নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে দুটি ফ্রিজ রাখা হয়েছে।

আয়োজকরা জানান, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতি বছর এ আয়োজন করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬