Dhaka ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ

একে আজাদ, পাংশা:
  • প্রকাশের সময় : ০৭:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ। তিনি বলেন, বিএনপি দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষি অফিসের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে দেশ ছেড়েছেন। যাওয়ার আগে তিনি ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়ে গেছেন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাঁরা মাঠে আছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য কখনো দেশ ছেড়ে যাননি। যখনই এ দেশকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, তখন দেশের প্রয়োজনে মিথ্যা মামলা মাথায় নিয়ে বছরের পর বছর কারাগারে থেকেছেন।’

হারুন অর রশিদ আরও বলেন, বিএনপি দেশের সব শ্রেণি-পেশার মানুষের সরকার। যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি, সবার জন্যই সরকার কাজ করছে। যারা দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার করেছেন, তাঁরাও শান্তিতে বসবাস করছেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না বলেও দাবি করেন তিনি।

পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম সরদার, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন মকুল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সেলিম মিয়াসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ

প্রকাশের সময় : ০৭:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬