Dhaka ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা, পণ্য পরিবহনে দেখা দিয়েছে সংকট

জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা

মনির হোসেন, বেনাপোল
  • প্রকাশের সময় : ০৭:২৯:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে পণ্য পরিবহনের ট্রাকভাড়া বেড়েছে ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। গন্তব্যভেদে কোথাও কোথাও ভাড়া আরও বেড়েছে। এতে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টার পর কার্যকর হওয়ার কথা থাকলেও এর প্রভাব এর আগেই পণ্য পরিবহনে পড়তে শুরু করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, টঙ্গী ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন রুটে ট্রাকভাড়া বেড়েছে।

বেনাপোল থেকে ঢাকায় আগে ট্রাকভাড়া ছিল ২০ থেকে ২১ হাজার টাকা। রোববার সকাল থেকে তা বেড়ে ২৫ থেকে ২৬ হাজার টাকা হয়েছে। চট্টগ্রাম রুটে আগে ২৭ থেকে ২৮ হাজার টাকা ভাড়া নেওয়া হলেও এখন তা ৩৫ থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত হয়েছে। গাজীপুর, টঙ্গী ও নারায়ণগঞ্জ রুটে আগে ২২ হাজার টাকা ভাড়া থাকলেও এখন নেওয়া হচ্ছে ২৬ থেকে ২৭ হাজার টাকা।

ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ বাড়ায় উৎপাদিত ও আমদানি করা পণ্যের দামও বাড়তে পারে। এরই মধ্যে ট্রাক সংকটের কারণে অনেকে আমদানি করা পণ্য খালাস করে গন্তব্যে নিতে পারছেন না।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিকরা জানান, বন্দরে দুই ইউনিয়নের প্রায় ৫ হাজার শ্রমিক প্রতিদিন পণ্য ওঠানো-নামানোর কাজ করেন। ট্রাকভাড়া বৃদ্ধি ও সংকটের কারণে আমদানি করা পণ্য খালাস কমে গেছে। প্রতিদিন যেখানে ৪০০ থেকে ৬০০ ট্রাকে পণ্য লোড-আনলোড হতো, এখন তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ অবস্থা চলতে থাকলে শ্রমিকদের দুর্ভোগ বাড়বে এবং অনেকে বেকার হয়ে পড়তে পারেন।

বেনাপোল থেকে ঢাকায় পণ্য নিয়ে যাওয়া ট্রাকচালক নাজমুল ইসলাম বলেন, প্রতি লিটার তেলে ২০ টাকা বাড়ায় বেনাপোল-ঢাকা-বেনাপোল যাতায়াতে অতিরিক্ত প্রায় ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা খরচ হচ্ছে। এর সঙ্গে ঢাকা থেকে ফেরার সময় পর্যাপ্ত ভাড়া না পাওয়ায় প্রতি ট্রিপে ৪ থেকে ৫ হাজার টাকা বেশি নিতে হচ্ছে।

আরেক ট্রাকচালক সাদ্দাম হোসেন বলেন, তিনি কেমিক্যাল নিয়ে ভালুকায় যাচ্ছেন। আগের তুলনায় তাঁকে ৪ হাজার টাকা বেশি ভাড়া দিতে হচ্ছে। তেলের দাম বাড়ার কারণে ভাড়া আবারও বেড়েছে বলে জানান তিনি।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, তেলের মূল্যবৃদ্ধি, ফেরিভাড়া ও টোল বৃদ্ধির পাশাপাশি ঢাকা থেকে ফেরার পথে পর্যাপ্ত পণ্য না পাওয়ায় ট্রাকভাড়া বেড়েছে। এতে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংকটও দেখা দিয়েছে। তাঁর দাবি, প্রতিদিন বেনাপোল থেকে দুই শতাধিক কাভার্ড ভ্যানসহ প্রায় ৫০০ পণ্যবাহী ট্রাক দেশের বিভিন্ন গন্তব্যে যায়। ভাড়া বৃদ্ধি ও ট্রাক সংকটে স্বাভাবিক পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে।

বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান বলেন, প্রতিদিন বেনাপোল দিয়ে প্রায় ৩৫০ থেকে ৪০০ ট্রাক পণ্য আমদানি এবং ১০০ থেকে ১৫০ ট্রাক পণ্য রপ্তানি হয়। তেলের দাম বাড়ার সঙ্গে ট্রাকভাড়াও ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। এতে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। পরিবহন খরচ বাড়ায় পণ্যের দামও বাড়াতে হতে পারে, যার প্রভাব ভোক্তার ওপর পড়বে।

বেনাপোলের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, তেলের দাম বৃদ্ধি ও পরিবহন সংকটে স্বাভাবিক সময়ের তুলনায় ট্রাকভাড়া অনেক বেড়েছে। এতে আমদানিকারকদের লোকসানে পড়ার আশঙ্কা রয়েছে। কাঁচা পণ্য নষ্ট হওয়ার ভয়ে কেউ কেউ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে পণ্য খালাস করছেন।

যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক ও আমদানিকারক এজাজ উদ্দিন টিপু বলেন, তেলের দাম বাড়ায় ট্রাকভাড়াও বেড়েছে। এতে সব ধরনের পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাব পড়বে ভোক্তার ওপর।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের রোববারের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা ও কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা, পণ্য পরিবহনে দেখা দিয়েছে সংকট

জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা

প্রকাশের সময় : ০৭:২৯:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬