Dhaka ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের জন্য ক্ষমা চাইলেন বাবা পোরশায় দস্যুতার প্রস্তুতির অভিযোগে তিনজন গ্রেফতার, দেশীয় অস্ত্র জব্দ কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ নওগাঁয় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত, শিশুকন্যা গুরুতর আহত অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে ১৩-০ গোলে হার বাংলাদেশের মেয়েদের একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যাকাণ্ড: ঘটনার দিন তুহিনের গতিবিধি জানালেন মা আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের ছেলেসহ নিহত ৪

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নেতারা পবিত্র নগরী মক্কায় এ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

চুক্তির আওতায় সৌদি আরবকে সহায়তা দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, সৌদি আরবের পাশে দাঁড়াতে তুরস্ক দৃঢ়প্রতিজ্ঞ এবং দেশটিকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। বিশেষ করে সামরিক প্রযুক্তিগত বিষয়ে সহায়তা দেওয়ার কথা জানান তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম এনটিভিকে শনিবার (১৯ সেপ্টেম্বর) দেওয়া সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতার ওপর গুরুতর হামলা হচ্ছে। তুরস্কের সঙ্গে সৌদি আরবের একটি চুক্তি রয়েছে। সৌদি আরবের কিছু সামরিক সহায়তা প্রয়োজন, বিশেষ করে প্রযুক্তিগত বিষয়ে। এসব সহায়তা দিতে তুরস্কের কোনো সমস্যা নেই।

এর আগে শনিবার হুথি বিদ্রোহীরা দাবি করে, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। পাশাপাশি দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করার কথা জানায় তারা।

ওই হামলার পর রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। পরে জানা যায়, বিমানবন্দরের পাশে আরামকোর একটি ডিপোতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ওই ডিপোতে উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েল সংরক্ষণ করা ছিল।

হামলার পর রিয়াদের বিমানবন্দরে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। এ সময় শত শত ফ্লাইট বাতিল এবং আরও কয়েকশ ফ্লাইটে দীর্ঘ বিলম্ব হয়।

সূত্র: এমটিআই

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

প্রকাশের সময় : ১২:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬