Dhaka ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘একটা আইফোনের জন্য একটা অবুঝ বাচ্চাকে এভাবে মারতে পারে?’ কান্নাজড়িত কন্ঠে এমপি মনিরুল অপ্রতিম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পেয়েছে পুলিশ, জিজ্ঞাসাবাদে কয়েকজন মহাদেবপুরে ফিডমিলে বিপুল কাঠ পোড়ানোর অভিযোগ, পরিবেশগত অনুমোদন নিয়েও প্রশ্ন নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন মা-বাবার কাছে চিরকুট লিখে কলেজছাত্রীর আত্মহত্যা ‘উনি যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’ নওগাঁর পোরশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী কে হচ্ছেন রাষ্ট্রপতি মনোনীত জাবি সিন্ডিকেট সদস্য? নওগাঁয় পুলিশ ও ডিবির যৌথ অভিযানে ১১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৯

রাজবাড়ীতে এসআরবি-১০ এর অভিযান: আগ্নেয়াস্ত্র, ককটেল ও কার্তুজসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 16

রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, ১০টি ককটেলসদৃশ বস্তু ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ ইসলাম শেখ ওরফে আকাশ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানাধীন দক্ষিণ উজানচর এলাকায় অভিযানটি পরিচালনা করে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি দুটি ওয়ান শুটার গান, দুটি তাজা কার্তুজ ও ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ সময় ইসলাম শেখ ওরফে আকাশকে গ্রেফতার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইসলাম শেখ ওরফে আকাশ গোয়ালন্দঘাট থানার ভোলাই মাতবর পাড়ার এরশাদ শেখের ছেলে। তার বিরুদ্ধে এর আগে দুটি অস্ত্র মামলা ও একটি চাঁদাবাজি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসআরবি সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাষ্ট্রবিরোধী যেকোনো অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে এসআরবি-১০ এর অভিযান: আগ্নেয়াস্ত্র, ককটেল ও কার্তুজসহ গ্রেফতার ১

প্রকাশের সময় : ০৮:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬