রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল : অর্থমন্ত্রী ভিনিকে দর্শকদের দুয়ো ও রেফারি বিতর্ক নিয়ে যা বললেন মরিনহো তাবলিগের কাজে বাংলাদেশে আসার অনুমতি পেলেন ২৯৮ বিদেশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ সাত জেলায় বিজিবির ১২০ প্লাটুন মোতায়েন পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১ সুষ্ঠু নির্বাচন ছাড়া ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি ক্রাইস্টচার্চে নিয়ন্ত্রণে নিউজিল্যান্ড, ব্যাকফুটে ভারত জুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ড সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩ অনলাইনের সব নিরাপত্তা ভেঙে ফেলবে এআই, কেন আতঙ্কিত বিশেষজ্ঞরা?

অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল : অর্থমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 0

অতীতে দেশের পুঁজিবাজার কার্যত ক্যাসিনোতে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পুঁজিবাজারে শৃঙ্খলা ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে স্বাধীন ও অরাজনৈতিক কমিশন গঠন করা হয়েছে। এতে বিনিয়োগকারীরা আবারও বাজারে ফিরছেন এবং সূচক ঊর্ধ্বমুখী হচ্ছে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) উদ্যোগে ‘পাঁচ বছর মেয়াদি সংস্কার ও উন্নয়ন কৌশলগত কাঠামো’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে এখনো পর্যাপ্ত গভীরতা তৈরি হয়নি। ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার মাধ্যমে বাজারের গভীরতা বাড়াতে হবে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সরকার এখন অর্থনীতি পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছে। এ সময়ে জ্বালানি ও গ্যাস আমদানিতে বাড়তি আর্থিক চাপ সামলাতে হচ্ছে। আন্তর্জাতিক বাজার থেকে দ্বিগুণ ও তিন গুণ দামে তেল-গ্যাস কিনতে হচ্ছে। এতে সরকারি কোষাগারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এ বাস্তবতায় আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকার বিষয়টি মেনে নিতে হবে। সরকারের প্রথম লক্ষ্য অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

তিনি আরও বলেন, জ্বালানি ও গ্যাসের বাড়তি দামের প্রভাব সারসহ বিভিন্ন পণ্যের ওপর পড়ছে। এর ফলে আমদানিজনিত মূল্যস্ফীতি তৈরি হচ্ছে, যা নিয়ন্ত্রণে সরকারের সুযোগ সীমিত। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। কর কমানোসহ বিভিন্ন উদ্যোগের ফলে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪ থেকে ৬ দশমিক ৫ শতাংশে নেমেছে। তবে এ হার নিয়েও সরকার সন্তুষ্ট নয়। মূল্যস্ফীতি আরও কমাতে হবে।

অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরার ক্ষেত্রে স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে আমীর খসরু বলেন, জনগণের সামনে প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। কোনো সূচক কম থাকলে তা স্বীকার করে এর কারণ এবং পরিস্থিতি উন্নয়নে সরকারের পদক্ষেপ ব্যাখ্যা করতে হবে। ভুল পরিসংখ্যান দিয়ে পরিস্থিতি ভালো দেখানোর চেষ্টা করলে সরকারই বেশি ক্ষতিগ্রস্ত হবে। সরকারের নেওয়া নীতিগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে; কোনো কিছু অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখা যাবে না।

ব্যাংক খাতের সংকট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ খাতে বিপুল দায় তৈরি হয়েছে, যা রাতারাতি বা কয়েক মাসে কাটিয়ে ওঠা সম্ভব নয়। ধীরে ধীরে এ সংকট থেকে বের হতে হবে। সরকারের প্রথম লক্ষ্য আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। ব্যাংকে জমা রাখা অর্থ সুদসহ ফেরত পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং কোনো ধরনের কর্তন করা হবে না। আমানতকারীদের আশ্বস্ত করার পর ব্যাংকে নিট আমানত বাড়ছে, যা ইতিবাচক।

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রতি আগ্রহ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে জেপি মরগানসহ ১৭টি বড় তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠক করেছেন। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত সম্পদের পরিমাণ ৩৬ ট্রিলিয়ন ডলার। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় নিয়ে তারা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন।

সরকারি বিনিয়োগ ও প্রকল্প গ্রহণের ক্ষেত্রে অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রকল্প শেষ হওয়ার পর এর মাধ্যমে কী অর্জিত হয়েছে এবং বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত সুফল পাওয়া গেছে কি না, তা মূল্যায়নে পৃথক ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) সরকারের প্রভাবমুক্ত থেকে প্রকৃত তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাত, উন্নয়ন সংস্থা, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সম্পৃক্ত করার আহ্বান জানান আমীর খসরু। তিনি বলেন, সরকারের প্রথম বছরটি কঠিন। তবে চতুর্থ ও পঞ্চম বছরে অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি সুনির্দিষ্ট ও দৃশ্যমান ফল দেখাতে হবে। এ জন্য সরকারি কর্মকর্তাদের আমলাতান্ত্রিক প্রক্রিয়ার গণ্ডি থেকে বেরিয়ে এসে সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল : অর্থমন্ত্রী

প্রকাশের সময় : ০২:২০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬