মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটের জন্য যা দায়ী জাদুঘরে ‘শরীরের একটি অংশ’ দিয়ে যত্ন নিতে বললেন টেন্ডুলকার মান্দায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার হরিণাকুন্ডুতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার ডার্ক ওয়েব কী, যেভাবে কাজ করে নৈরাজ্যের প্রতিবাদে পাংশা-কালুখালীতে এমপি হারুন অর রশিদের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’ তিন জেলাকে যুক্ত করে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা কোথায় ১৭৮ ওয়েবসাইটে হ্যাকারদের হামলা, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারী

মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটের জন্য যা দায়ী

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৩:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 2
মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটের জন্য যা দায়ী

গত সপ্তাহে আউটলুক, এক্সচেঞ্জ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অফিস সফটওয়্যারকে অচল করে দেওয়া বৈশ্বিক বিভ্রাটের মূল কারণগুলো মাইক্রোসফট চিহ্নিত করেছে। মাইক্রোসফট গতকাল সোমবার একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে তাদের সেবা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পেছনে তিনটি প্রধান কারণের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে মাসের পর মাস ধরে লুকিয়ে থাকা একটি বাগ, অভ্যন্তরীণ সংযোগের ত্রুটি ও সার্ভারের ধারণক্ষমতা। মাইক্রোসফটের নির্বাহী ব্যক্তিরা জানিয়েছেন, এই কারণগুলোর প্রতিটি আলাদাভাবে সহজেই সমাধান করা যেত। তবে সব কটি একসঙ্গে মিলে এমন একটি বড় বিপর্যয় তৈরি করেছিল, যা সামাল দেওয়া বেশ কঠিন হয়ে পড়েছিল।

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

গত বৃহস্পতিবার মার্কিন ব্যবহারকারীদের আউটলুক ই–মেইল অ্যাকাউন্টে প্রবেশে বিঘ্ন ঘটার মধ্য দিয়ে এই বিভ্রাট শুরু হয়। পরের দিনও এই সমস্যা অব্যাহত থাকায় বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ তাঁদের ই–মেইল বা অন্যান্য অফিস ৩৬৫ সেবা ব্যবহার করতে পারেননি। এর ফলে রীতিমতো জেলখানা থেকে বন্দীদের মুক্তি দেওয়া সম্ভব হয়নি, হাসপাতালগুলো আবার কাগজের নথিপত্রে ফিরে যেতে বাধ্য হয়, স্কুলগুলো অভিভাবকদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে এবং পুলিশ বিভাগগুলো অপরাধের কোনো রিপোর্ট গ্রহণ করতে পারেনি। মাইক্রোসফট জানিয়েছে, তারা সমস্যা সমাধান করে গত শনিবারের মধ্যে সেবা পুনরুদ্ধার করেছে এবং এর জন্য ক্ষমাও চেয়েছে। মাইক্রোসফটের ভাষ্যে, এই ব্ল্যাকআউট বা বিভ্রাটকে কোনো সাইবার নিরাপত্তা লঙ্ঘন বলে উল্লেখ করা হয়নি।মাইক্রোসফটের কোপাইলট, এজেন্টস অ্যান্ড প্ল্যাটফর্মের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস লামানা এক্সে দেওয়া এক বার্তায় জানান, জুলাইয়ে একটি সুপ্ত বাগ বা ত্রুটি মাইক্রোসফটের সার্ভারগুলোকে অতিরিক্ত চাপে ফেলে অকার্যকর করে দিয়েছিল। লামানা লিখেছেন, কোম্পানির সাধারণত দুটি নেটওয়ার্ক গেটওয়ে বা এন্ট্রি ও এক্সিট পয়েন্ট থাকে, যা আলাদা সিস্টেমগুলোকে সংযুক্ত করে এবং ডেটা আদান–প্রদান করতে দেয়। তবে মাইক্রোসফট টিমসের জন্য এর মধ্যে একটি কাজ করছিল না, যা প্রধান গেটওয়েতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। পরবর্তী সময় আগের দিনের একটি সম্পর্কহীন সমস্যার কারণে কোম্পানির সার্ভার ক্ষমতার ১৪ শতাংশের বেশি অকার্যকর ছিল।

লামানা লিখেছেন, বর্ধিত লোড ও কমে যাওয়া সার্ভারের ক্ষমতা একসঙ্গে মিলে নেটওয়ার্ক গেটওয়েটিকে জুলাইয়ের সেই সুপ্ত ত্রুটির মুখোমুখি করে। এর ফলে সার্ভারগুলো সাড়া দেওয়া বন্ধ না করা পর্যন্ত অনুরোধের পরিমাণ জমতে থাকে। যুক্তরাষ্ট্রের ট্রাফিকের শীর্ষ সময়ের মধ্যে এটি ঘটেছিল। ত্রুটিটি কয়েক মাস আগের হওয়ায় কোম্পানিটি এটি সমাধান করতে সমস্যায় পড়েছিল। কারণ, ত্রুটিটি দূর করার জন্য সাম্প্রতিক কোনো পরিবর্তন আগের অবস্থায় ফিরিয়ে আনা এত সহজ ছিল না।লামানা আরও লিখেছেন, ‘সার্ভারগুলো আবার সচল হওয়ার সঙ্গে সঙ্গে অপেক্ষমাণ ট্রাফিকের চাপে অবিলম্বে অতিরিক্ত ভারাক্রান্ত হয়ে পড়ে এবং আবার সাড়া দেওয়া বন্ধ করে দেয়। এর ফলে পুনরুদ্ধার করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছে। আমাদের সাধারণত স্বয়ংক্রিয় পুনরুদ্ধারের প্রক্রিয়াগুলো এই ধরনের ব্যাপক অসাফল্য বা অচল অবস্থা থেকে সেবা পুনরুদ্ধার করার জন্য ডিজাইন করা হয়নি। এ ছাড়া মূল কোডের ত্রুটিটি কয়েক মাস আগের একটি সুপ্ত বাগ হওয়ায় আমাদের স্বাভাবিক রোলব্যাক বা ফিচার ফ্ল্যাগগুলো দ্রুত পরিবর্তনটি পূর্বাবস্থায় ফেরাতে পারেনি।’ কোম্পানিটি জানিয়েছে, তারা খুব শিগগির আরও তথ্য–সংবলিত একটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করার পরিকল্পনা করছে।সূত্র: দ্য গার্ডিয়ান

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটের জন্য যা দায়ী

প্রকাশের সময় : ০৩:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬