সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জেসুসের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে পর্তুগাল ক্যাম্প ছাড়লেন বের্নার্দোও! সাবেক চেয়ারম্যান কলেজ অধ্যক্ষ সোবহানের উপর হামলার অভিযোগ প্রথম বলেই আউট রবিন, আগের রাতের গল্প শোনালেন তানজিদ এক এনআইডিতে পাঁচটির বেশি সিম নয়, থাকছে ফেস ভেরিফিকেশন নেদারল্যান্ডসের কাছে হেরে সুপার সিক্সের আশা ঝুলে গেল বাংলাদেশের যার সঙ্গে সংঘর্ষে মৃত্যু, নিষেধাজ্ঞা পেলেন সেই গোলরক্ষক সন্তান না হওয়ায় বিয়ে ভাঙার ভিডিও ভাইরাল, পেলেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের গবেষণাগারে সার্ভার দিয়েছে গ্রামীণফোন এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ২০১৮ থেকে ২০২৬: বাংলাদেশকে তাড়া করে ফিরছে একই দুঃস্বপ্ন

আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন লুকাকু

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 11
আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন লুকাকু

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন বেলজিয়ামের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩৫ ম্যাচে ৯৪ গোল করার পর আজ অবসরের সিদ্ধান্ত জানান ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা লুকাকু বেলজিয়ামের সোনালি প্রজন্মের সারথি। ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয় হওয়ায় তাঁর বড় ভূমিকা ছিল।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

ইনস্টাগ্রামে অবসরের ঘোষণায় লুকাকু লিখেছেন, ‘এই ১৬ বছরে জাতীয় দলের জন্য আমার সবটুকু উজাড় করে দিয়েছি। সম্ভাব্য সব ধরনের আবেগের মধ্য দিয়েই গিয়েছি। অসাধারণ সব সতীর্থের সঙ্গে খেলেছি, যাঁদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব। তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। দলকে সাহায্য করার জন্য আমাকে অনুপ্রাণিত করা ও আস্থা রাখার জন্য সব কোচকেও ধন্যবাদ জানাই। যাত্রাটা দারুণ ছিল এবং প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছেন ফেনারবাচের স্ট্রাইকার লুকাকু। সেসব মুহূর্ত নিয়ে পোস্টে তিনি লেখেন, ‘সেই মুহূর্তগুলো আমি কখনো ভুলব না। এখানেই থামার সিদ্ধান্ত নিয়ে আমি স্বস্তিতে আছি। সময়টা অসাধারণ ছিল, উপভোগ্য ছিল। আমি কৃতজ্ঞ—ধন্যবাদ।’

উয়েফা নেশনস লিগে গতকাল রাতে ইতালির বিপক্ষে বেলজিয়ামের ৪-১ গোলের জয়ের ম্যাচে বেঞ্চে ছিলেন লুকাকু।বেলজিয়ান ক্লাব অ্যান্ডারলেখটে তাঁর ক্লাব ক্যারিয়ারের শুরু। এরপর চেলসি, এভারটন, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের মতো ক্লাবে খেলেছেন। বর্তমানে খেলছেন তুরস্কের ক্লাব ফেনেরবাচের হয়ে।

একটি ভাইরাল ভিডিও ক্লিপ এবং ব্রাজিলের ‘জাতীয় বেইমান’ রাফিনিয়া

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন লুকাকু

প্রকাশের সময় : ০৬:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬