Dhaka ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 16

আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞান বা শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেল।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোমে চিকিৎসাবিজ্ঞানে এ বছরের নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি এ পুরস্কারের সিদ্ধান্ত নেয়।

নোবেল পুরস্কারের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে এ ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয়।

১৯০১ সালে নোবেল পুরস্কার চালুর পর থেকে চিকিৎসাবিজ্ঞান বা শারীরতত্ত্বে এ বছরসহ ১১৮তমবার পুরস্কার দেওয়া হচ্ছে। এ পর্যন্ত এ বিভাগে মোট ২৩৭ জন পুরস্কার পেয়েছেন।

আগামী মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।

শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। অন্য বিভাগগুলোর পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হবে সুইডেনের স্টকহোম থেকে।

আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের সঙ্গে থাকবে অর্থ, সনদ ও স্বর্ণপদক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

প্রকাশের সময় : ০৪:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬