সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা নবম শ্রেণির মাসুমের অভিনয়ে চোখ ভিজল দর্শকের গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের খোঁজে বাফুফে তিন কিংবদন্তির অবিশ্বাস্য সব পরিসংখ্যান ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সাকে ছুঁয়ে ফেলল রিয়াল মাদ্রিদ দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে যাওয়ার শঙ্কায় সাদমান গুগলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চ্যাটজিপিটির সার্চ ৮ গোলের ম্যাচে শেষ মুহূর্তের নাটকে ড্র করেও ১৮ নম্বরে ইউনাইটেড ‘ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্য হৃদয়ের রেকর্ড ইনিংসের পরও সিলেটে হারের শঙ্কায় বাংলাদেশ

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের মামলায় বাবার যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 89

ৃপপডুটরাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের মামলায় এক বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তৌহিদুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম বালিয়াকান্দী উপজেলার পাকালিয়া গ্রামের বাসিন্দা।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৮ ডিসেম্বর রাতে শহিদুলের স্ত্রী মেয়ের সঙ্গে তার ধস্তাধস্তি দেখতে পান। পরে মেয়ের কাছে জানতে পারেন, প্রায় এক বছর ধরে বাবা তাকে ধর্ষণ করে আসছেন। এ ঘটনায় তার মা বাদী হয়ে বালিয়াকান্দী থানায় মামলা করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের মামলায় বাবার যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৪:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬