Dhaka ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
উত্তরপ্রদেশে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ৯ প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কার কথা জানালেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি বাংলাদেশের নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

উত্তরপ্রদেশে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ৯

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 2

ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় পর্যটকবাহী একটি স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে যমুনা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৩৪ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। আগুন লাগার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাসটিতে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, বাসটি নয়ডা থেকে উত্তরপ্রদেশের মাহোবার দিকে যাচ্ছিল। যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাণ বাঁচাতে অনেক যাত্রী জানালা দিয়ে লাফিয়ে বাস থেকে বের হওয়ার চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন যাত্রী প্রাণ হারান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও জেওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

দুর্ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তথ্যসূত্র: এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উত্তরপ্রদেশে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ৯

প্রকাশের সময় : ১১:৩৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬