Dhaka ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
উত্তরপ্রদেশে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ৯ প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কার কথা জানালেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি বাংলাদেশের নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বুধবার (২৩ সেপ্টেম্বর) স্ত্রী ও চীনের ফার্স্ট লেডি পেং লি ইউয়ানকে সঙ্গে নিয়ে তিনি যুক্তরাষ্ট্র সফরে যান।

স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটনের অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে শি জিনপিং ও পেং লি ইউয়ানকে বহনকারী উড়োজাহাজ অবতরণের পর তাদের স্বাগত জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

এ সময় মার্কিন শিশুরা শি জিনপিং ও পেং লি ইউয়ানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। লালগালিচার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের গার্ড অব অনার দেওয়া হয়। চীন ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করে সামরিক ব্যান্ড। এ ছাড়া ২১ বার তোপধ্বনি ও যুদ্ধবিমান উড়িয়ে তাদের অভিবাদন জানানো হয়।

শি জিনপিংকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি এ সফরকে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণকারী একটি সফর হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প শি জিনপিংকে একজন মহান নেতা হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে তার পদার্পণের মুহূর্তটিও গুরুত্বপূর্ণ। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় এবং দুই দেশের সম্পর্কের উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জবাবে এক লিখিত বক্তব্যে শি জিনপিং চীনা জনগণের পক্ষ থেকে মার্কিন জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই মহান দেশ এবং দুই দেশের জনগণের স্বার্থ গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত।

শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের অংশীদার হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বী নয়। চীনের পুনরুত্থান এবং ‘আমেরিকাকে আবার মহান করা’—এই দুই লক্ষ্য পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক নয়; বরং পাশাপাশি এগিয়ে যেতে পারে এবং একে অপরকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্বকেও উপকৃত করতে পারে।

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, চলতি বছরের মে মাসে ট্রাম্পের চীন সফরের সময় দুই দেশের মধ্যে গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ঐকমত্য হয়েছিল। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহযোগিতাকে প্রধান ভিত্তি, প্রতিযোগিতাকে সংযত এবং মতপার্থক্যকে নিয়ন্ত্রণযোগ্য রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহাসিক যুক্তি বদলায়নি। দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ যোগাযোগের আকাঙ্ক্ষাও অপরিবর্তিত রয়েছে। একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশাও রয়েছে।

তিনি জানান, দুই দেশের সম্পর্ক ও বিশ্বের পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে গভীরভাবে মতবিনিময়ের প্রত্যাশা করছেন। পাশাপাশি দুই দেশের যোগাযোগ ও সহযোগিতার পরিসর আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শি জিনপিং আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলের মানুষের সঙ্গে ব্যাপক যোগাযোগ এবং বন্ধুত্ব আরও গভীর করতে তিনি আগ্রহী। দুই পক্ষের যৌথ প্রচেষ্টায় এ সফর ফলপ্রসূ হবে এবং এর মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণ বৃদ্ধি ও বিশ্ব শান্তিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

প্রকাশের সময় : ১১:১৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬