Dhaka ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এমপি আবু তালিব নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১০ কেজি গাঁজাসহ আটক ৩ বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর ইউরিয়া ও টিএসপি সংকটে কয়রার কৃষক, আমন আবাদে মারাত্মক হুমকি শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকীতে কয়রায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: ‘নৌকা’ স্থগিত, যুক্ত হলো ‘না’ প্রতীক নেপাল লিগে দল পেলেন আকবর আলী, পোখারায় সাকিব সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে বড় ছাড়, শুল্ক-কর মাত্র ১ শতাংশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 11

দেশে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে বড় ধরনের শুল্ক-কর ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সুবিধার আওতায় এসব উপকরণ আমদানিতে মোট করভার ১৭ শতাংশ থেকে কমিয়ে মাত্র ১ শতাংশ করা হয়েছে।

আগে বাণিজ্যিক আমদানিকারকদের জন্য এ সুবিধা প্রযোজ্য ছিল না। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শর্তসাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকরাও এ সুবিধার আওতায় আসবেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এনবিআর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন সুবিধা ১৮০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

এনবিআর জানায়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গত ৮ জুন জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির গুরুত্বপূর্ণ উৎস সৌর বিদ্যুৎ খাতের বিভিন্ন উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এর ফলে এসব উপকরণ আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) এবং ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট করভার ছিল ১৭ শতাংশ।

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এই সুবিধা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

নতুন সুবিধার আওতায় সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এসব উপকরণ আমদানিতে মোট করভার দাঁড়াবে মাত্র ১ শতাংশ।

এনবিআর জানিয়েছে, আগে বাণিজ্যিক আমদানিকারকদের মাধ্যমে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য ছিল না। নতুন সিদ্ধান্তে শর্তসাপেক্ষে তাদেরও সুবিধার আওতায় আনা হয়েছে। ফলে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট উপকরণ আমদানিতে বাণিজ্যিক আমদানিকারকরাও ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি পাবেন।

এনবিআরের মতে, শুল্ক-কর সুবিধা বাড়ানোর ফলে সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে। একই সঙ্গে দেশে নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়ানোর সুযোগ তৈরি হবে। সৌর বিদ্যুতের ব্যবহার বাড়লে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতাও কমবে।

এর মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে বলে আশা করছে এনবিআর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে বড় ছাড়, শুল্ক-কর মাত্র ১ শতাংশ

প্রকাশের সময় : ১১:৩০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬