কালুখালীর মাঝবাড়ী হুরুননেছা স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
- প্রকাশের সময় : ০৭:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 12
রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী হুরুননেছা স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে শতাধিক অভিভাবক অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস.এম. রেজাউল করিম বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—এই তিনের সমন্বয়েই একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দিলেই হবে না, তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। অভিভাবকদের সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং নিয়মিত বিদ্যালয়ে আসছে কি না, সে বিষয়ে খোঁজখবর রাখতে হবে।’
তিনি বলেন, ‘মাঝবাড়ী হুরুননেছা স্মৃতি উচ্চ বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।’
বর্তমান সরকার শিক্ষাবান্ধব উল্লেখ করে ইউএনও আরও বলেন, ‘শিক্ষার উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে।’





















