Dhaka ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ডাকসুর কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘনের অভিযোগ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের গৃহকর্মী তানিয়ার শরীরজুড়ে খুন্তির ছ্যাঁকা, মাথায় গুরুতর আঘাত, পচন ধরেছে দুই পায়ে কালীগঞ্জে নতুন ভবন বরাদ্দে বিদ্যালয়ে মতবিনিময় ও সংবর্ধনা উত্তপ্ত ইয়েমেন: বাস্তুচ্যুত প্রায় ৮৬ হাজার মানুষ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় স্থগিত করেনি চেম্বার আদালত জাবিতে দোকান নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫ ৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর নওগাঁয় দুই ছিনতাইকারী গ্রেফতার, মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার

১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ১০০টি গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী। ১০০টি গুলি যা না কর‍তে পারে, একটি গান তার চেয়ে বেশি প্রভাব বিস্তার করতে পারে। ‘দেশটা কি তোর বাপের নাকি’ গানটি আমাদের জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে।

পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহের কথা তুলে ধরে তিনি বলেছেন, নজরুলের কালজয়ী গানগুলো ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের অনুপ্রাণিত করেছিল ব্যাপকভাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ইথুন বাবু রচিত, সুরারোপিত “একজন নেতার কথা বলছি” গানের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন।

সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংগীত শিল্পী, সুরকার ও জাসাস নেতা ইথুন বাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সংসদ সদস্য শাম্মী আখতার, শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, জাসাস আহ্বায়ক হেলাল খান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ এনাম মুন্না, সংগীত শিল্পী সাজ্জাদ হোসাইন পলাশ, মৌসুমী চৌধুরী ও পরান আহসান প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী

প্রকাশের সময় : ১০:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬