Dhaka ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার কালুখালীর মৃগী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে চলছে সংস্কারকাজ সাউথ পয়েন্ট কলেজের ১১তলা থেকে পড়ে আহত অমিত আর নেই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো ৪ হাজার মেট্রিক টন ডিজেল ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম হামের টিকা নিয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের ইতালিতে হামলা: দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে চলছে সংস্কারকাজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

হামলা-ভাঙচুরের ঘটনার পর জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে নতুন করে সংস্কারকাজ শুরু হয়েছে। গত কয়েক দিন ধরে কেশব মোড় এলাকার দোতলা ভবনটির বাইরের অংশে রঙের কাজ করছেন শ্রমিকেরা। বাড়িতে হঠাৎ সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

একই সঙ্গে সাকিব দেশে ফিরবেন কি-না, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সংস্কারকাজের সঙ্গে তার দেশে ফেরার কোনো সম্পর্ক আছে কি-না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ চলছে। গত কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে রঙের কাজ করতে দেখা গেছে শ্রমিকদের। বাড়িটির সংস্কারকাজ ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

গত ৬ আগস্ট রাতে সাকিবের বাড়ির প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর প্রায় এক মাস পর ভবনটির সংস্কারকাজ শুরু হয়েছে। বর্তমানে রঙ শ্রমিকরা ভবনের বাইরের অংশে রঙের কাজ করছেন। তবে এ সময় সাকিবের পরিবারের কোনো সদস্য বা পরিচিত কাউকে দেখা যায়নি।

সংস্কারকাজে থাকা শ্রমিকেরা জানান, তারা শুধু ভবনের কাজ করছেন। সাকিব আল হাসান দেশে ফিরবেন কি না, কিংবা বাড়িতে কারও আসার বিষয়ে তারা কিছু জানে না। রঙের কাজ শেষ হওয়ার পর হামলার সময় ইটপাটকেলের আঘাতে ক্ষতিগ্রস্ত সিঁড়িঘরের ভাঙা কাচ ও জানালার কিছু অংশ মেরামত করা হতে পারে বলেও জানান তারা।

গত আগস্টে দুর্বৃত্তরা বাড়ির প্রধান ফটকে আগুন দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

ওই ঘটনার বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, বাড়ির জানালার কয়েকটি কাচ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। তবে পেট্রলবোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে চলছে সংস্কারকাজ

প্রকাশের সময় : ০১:৪৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬