Dhaka ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা মাধ্যমিকের সব শিক্ষকের জন্য মাউশির জরুরি নির্দেশনা ৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হামলা ইরানের জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি: খলিলুর রহমান জাককানইবিতে ‘UCB Career Connect’ সেমিনার আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত আওয়ামী লীগ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে: প্রধানমন্ত্রী বিভাগীয় ও জেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একসঙ্গে ‘ডাবল শিফট’ চালু করবে না সরকার কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল দুই কিশোরী

জাককানইবিতে ‘UCB Career Connect’ সেমিনার

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৩৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও করপোরেট জগতে প্রবেশের প্রস্তুতি নিয়ে ‘UCB Career Connect’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) পিএলসির উদ্যোগে এবং জাককানইবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাব (JKKNIU-SDC) ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় গ্রন্থাগারের নবযুগ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

মূল বক্তা ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট ডিভিশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট তাহসিন জালিল চৌধুরী। তিনি ক্যারিয়ার গড়ার কৌশল, প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ, ক্যারিয়ার পরিকল্পনা ও চাকরির প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। বর্তমান চাকরির বাজারে যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও পেশাদার মনোভাবের গুরুত্বও তুলে ধরেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, কর্মক্ষেত্রে সফল হতে একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ ও পেশাগত সক্ষমতা অর্জন জরুরি। সময়ের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে ক্যারিয়ার পরিকল্পনা, ব্যাংকিং খাতে চাকরির প্রস্তুতি ও করপোরেট কর্মপরিবেশ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাককানইবিতে ‘UCB Career Connect’ সেমিনার

প্রকাশের সময় : ০৮:৩৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬