গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁর পোরসায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাই গ্রেপ্তার
খোরশেদ আলম, নওগাঁ
- প্রকাশের সময় : ০১:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 4
নওগাঁর পোরসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৯ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পোরসা থানা পুলিশ। গত ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে উপজেলার ঘাটনগর ইউনিয়ন থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পোরসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর রাতে পোরসা থানাধীন ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের নোচনাহার (কাচারীপাড়া) এলাকায় অভিযান চালানো হয়। রাত ৯টা ১৫ মিনিটের দিকে আসামি মো. রমজান আলী (৩১) ও মো. ফিরোজ কবিরের (২৯) পিতার বাড়িতে মাদক কেনাবেচা চলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃত দুজনই মো. আবু তালেবের ছেলে এবং একই এলাকার বাসিন্দা।
পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামিদের তল্লাশি করে তাদের পরিহিত লুঙ্গির কোচরে পলিথিন মোড়ানো অবস্থায় মোট ৬৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের ওজন ১৮.৬৩ গ্রাম এবং যার আনুমানিক বাজারমূল্য ২০,৭০০ টাকা।
পোরসা থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Tag :




















