Dhaka ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : জামায়াত আমির রংপুর থেকে নওগাঁর বদলগাছীর সেই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদায় চাপা পড়েছে সব জামায়াতের লংমার্চের কারণে জ্বালানি সংকট বাড়ছে : রাশেদ খাঁন আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘরে মিলল ৩ জনের মরদেহ আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই : নাহিদ ইসলাম সিফাতকে ছেড়ে দেন, ভালোয় ভালোয় ছেড়ে দেন: শফিকুর রহমান কবি ও গীতিকার মোহিনী চৌধুরীর জন্মদিন আজ চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু

সিফাতকে ছেড়ে দেন, ভালোয় ভালোয় ছেড়ে দেন: শফিকুর রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অতিষ্ঠ ও বিরক্ত হয়ে সিফাত নামের এক তরুণ কিছু কথা বলায় তাকে এমনভাবে গ্রেপ্তার করা হয়েছে, যেন তার কথায় বাংলাদেশ উলটপালট হয়ে গেছে। তিনি সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ভালোয় ভালোয় তাকে ছেড়ে দিন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ ‘লং মার্চের’ উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, সেই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।”

তিনি বলেন, “ওকে ছেড়ে দেন। ভালোয় ভালোয় ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদি একদম ওলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারে না।”

জামায়াত আমির বলেন, তাদের দাবি স্পষ্ট। ছয় দফা দাবির পাশাপাশি সপ্তম দফা হিসেবে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে বরদাস্ত করা হবে না।

তিনি বলেন, জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে। গ্যাস, পানি ও বিদ্যুৎ না থাকলেও এসবের বিল ঠিকই দিতে হচ্ছে। পানির সমস্যা নিয়ে কথা বলারও সুযোগ নেই।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা কোনো দল বা ব্যক্তিগোষ্ঠীর জন্য এই রাস্তায় নামিনি। আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব।”

তিনি আরও বলেন, তাদের আন্দোলন রাজপথ ও জাতীয় সংসদে চলবে এবং ১৮ কোটি মানুষের প্রতিটি অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিফাতকে ছেড়ে দেন, ভালোয় ভালোয় ছেড়ে দেন: শফিকুর রহমান

প্রকাশের সময় : ১০:৪৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬