Dhaka ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী সার নিয়ে উদ্বেগের কারণ নেই, মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:৪৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 31

দেশের বাজারে আজ বুধবার (২ সেপ্টেম্বর) এখনো স্বর্ণের নতুন কোনো দাম নির্ধারণ করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে গত ৩১ আগস্ট নির্ধারিত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ আগস্ট সকাল ১০টা থেকে স্বর্ণের দাম কমিয়ে নতুন দর কার্যকর করা হয়। সেই দরের ভিত্তিতে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা দরে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকা প্রতি ভরি।

বাজুস নির্ধারিত এসব দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং গহনা তৈরির মজুরি প্রযোজ্য হবে।

আজ বুধবার দেশের বাজারে নতুন কোনো দর ঘোষণা না হওয়ায় বাজুসের সর্বশেষ নির্ধারিত দামেই স্বর্ণ ও রুপা কেনাবেচা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

প্রকাশের সময় : ১১:৪৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬