Dhaka ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে এক দিনে কুকুরের কামড়ে আহত ২০

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৫:০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 5

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে একদল কুকুরের কামড়ে এক দিনে প্রায় ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে বেনাপোল পৌরসভার আমড়াখালী ও কাগমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আটজনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে একদল কুকুর রেললাইন পার হয়ে আমড়াখালী গ্রামে ঢুকে পথচারীদের ওপর হামলা চালাতে থাকে। প্রায় এক ঘণ্টার মধ্যে কুকুরগুলো আমড়াখালী ও কাগমারী গ্রামের প্রায় ২০ জনকে কামড়ে আহত করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে রয়েছেন আমড়াখালী গ্রামের সোহান হোসেন (২৯), সিরাজুল ইসলাম (৪৫), মোরশেদ আলী (৫০), মহিউদ্দিন (৫৫), কবির হোসেন (৩৫), আছিয়া খাতুন (৩৫), বাছিরুন নেছা (৪৫) ও কাগমারী গ্রামের আনোয়ারা খাতুন (৪৫)সহ আরও অনেকে।

আমড়াখালী গ্রামের বাসিন্দা আতিয়ার রহমান বলেন, কুকুরের হামলার পর গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকে ভয়ে বাড়ির বাইরে বের হচ্ছেন না। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও বেনাপোল পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ বলেন, কুকুরের কামড়ে আহত অনেকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী সরকারি ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিনের কোনো সংকট নেই বলেও তিনি জানান।

তিনি বলেন, কুকুরের কামড় বা আঁচড় লাগলে ক্ষতস্থান দ্রুত সাবান ও প্রবাহমান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ভ্যাকসিনের কোর্স সম্পন্ন করা জরুরি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেনাপোলে এক দিনে কুকুরের কামড়ে আহত ২০

প্রকাশের সময় : ০৫:০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬