Dhaka ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 73

দেশের বৈদেশিক মুদ্রার মোট বা গ্রস রিজার্ভ আরও বেড়ে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, দু’দিনের ব্যবধানে রিজার্ভের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ১৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলের অর্থও রয়েছে।

এসব অর্থ বাদ দিয়ে আইএমএফের হিসাব পদ্ধতি বা বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার।

সেই হিসাবে মাত্র দুদিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে ১০৩ দশমিক ৩৭ মিলিয়ন ডলার এবং আইএমএফের হিসাব পদ্ধতিতে বেড়েছে ৯৩ দশমিক ৯৯ মিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মান অনুযায়ী, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়। এ হিসাব মূলত বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করে করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল

প্রকাশের সময় : ০৬:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬