Dhaka ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 7

পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে আজ বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে আখেরি চাহার শোম্বা উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই; এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ উপলক্ষে এক দিনের ছুটি রাখা হয়েছে। ছুটির আওতায় রয়েছে দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে।

একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পৃথক বিজ্ঞপ্তি দিয়ে ছুটি ঘোষণা করেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও বুধবারের ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

প্রকাশের সময় : ০৮:৫০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬