Dhaka ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ জবির মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ ও খোকা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান গারো পাহাড়ের পাদদেশে ধারণ করা ‘ইত্যাদি’, দেখা যাবে আজ এশিয়ান গেমসে নারী হকিতে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ নওগাঁ সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ উদ্ধার জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৭৮১ অভিবাসনপ্রত্যাশী

ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 83

নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির সমালোচনা করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, নিয়োগ বাণিজ্যের জায়গাটাকে অনেকেই মধুর চাক মনে করেন। ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে। এই সংস্কৃতি বন্ধ করতে হবে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, বর্তমানে সব জায়গায় চুরি-চামারি ও লুটপাট শুরু হয়েছে। চাঁদাবাজদের হাত বন্ধ করতে হবে, দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে হবে।

দেশের জন্য একবার নয়, শতবার রাজপথে নামবেন বলেও মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান বলেন, দেশের মানুষের বিরুদ্ধে যারাই যাবে, তাদের এই দেশে থাকা হবে না। এই পথ পালানোর পথ। দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির

প্রকাশের সময় : ১০:৩৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬