অপপ্রচারের মাধ্যমে সরকারের কাজে বাধা দেওয়া হচ্ছে : রিজভী
- প্রকাশের সময় : ০২:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 12
নানা অপপ্রচারের মাধ্যমে অনেকে সরকারের কাজে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ মাসের উন্নয়ন যাত্রা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, সরকারের কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তা শক্ত হাতে মোকাবিলা করছেন। একই সঙ্গে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধ হয়ে যাবে, যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য ও দলিল জনগণের হাতে পৌঁছে যাবে। সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলোও জনগণের সামনে তুলে ধরতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন।





















