Dhaka ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ছেলে-নাতির বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৯০ বছরের বৃদ্ধা খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প প্রিয়াঙ্কা-প্রকৃতি আমায় ক্ষমা করে দিও প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী

পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার

এ কে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৭:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 96

রাজবাড়ীর পাংশায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়ার খোকসা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় অভিযুক্ত কিশোর তাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে পাংশা থানার বসাকুষ্টিয়া এলাকার একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ৭ আগস্ট পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাংশা মডেল থানার এসআই মো. নাসিরুজ্জামান খোকসা থানা পুলিশের সহায়তায় শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে খোকসা থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেন।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতার কিশোরকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার

প্রকাশের সময় : ০৭:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬