Dhaka ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধায় ১১ দলীয় ঐক্য রাজবাড়ীতে বেথুলিয়া বারলাহুরিয়া মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও দোয়া নওগাঁয় স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় যশোর থেকে গ্রেফতার ১, মাইক্রোবাস জব্দ জাকসু ভিপিকে ঘিরে আ’লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রশক্তি নেতার পোস্ট, ক্যাম্পাসে ফের বিতর্ক স্বর্ণের দামে বড় লাফ, ভরি ছাড়াল ২ লাখ ৩২ হাজার টাকা হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর ভারতে সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশের ক্ষোভ

স্বর্ণের দামে বড় লাফ, ভরি ছাড়াল ২ লাখ ৩২ হাজার টাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 22

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। তবে অলঙ্কারের ডিজাইন ও ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময় ও ক্রয়ের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে গত ৩১ জুলাই স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

নতুন দাম কার্যকর হওয়ায় মাত্র কয়েক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা বাড়ল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বর্ণের দামে বড় লাফ, ভরি ছাড়াল ২ লাখ ৩২ হাজার টাকা

প্রকাশের সময় : ১০:৫৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬