Dhaka ০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

জুলাইয়ে রক্তঝরা বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়: রিজভী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 25

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল এক ঐতিহাসিক বিপ্লব। ফরাসি বিপ্লব, ইংল্যান্ডের গ্লোরিয়াস রেভল্যুশন কিংবা ১৯১৭ সালের রুশ বিপ্লবের কথা আমরা শুনেছি। স্বাধীনতার যুদ্ধ ও নব্বইয়ের গণঅভ্যুত্থানও দেখেছি। কিন্তু ২০২৪ সালের জুলাইয়ে রক্তঝরা যে বিপ্লব হয়েছে, যার পরিণতি ৫ আগস্ট, তা বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়।

তিনি বলেন, জনগণের ভেতরের যে পারমাণবিক শক্তি থাকে, সেটি বিস্ফোরিত হলে ফ্যাসিস্টের ময়ূরের সিংহাসন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এ শক্তির কথাই স্বৈরাচার, ফ্যাসিস্ট ও নিপীড়নকারীরা বারবার ভুলে যায়।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: আত্মত্যাগ, সংগ্রাম ও বিজয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের অবদান’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আন্দোলনে রক্ত দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রিকশাচালক এবং শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তাদের এ আত্মত্যাগ বিশ্বের সব স্বৈরাচার, অগণতান্ত্রিক শক্তি ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেন, গত ১৭ বছরে অসংখ্য গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সেই দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতাতেই জুলাই বিপ্লবের সফল পরিণতি এসেছে।

শেখ হাসিনার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, হিটলার কিংবা মুসোলিনির মতো স্বৈরশাসকদের ইতিহাস আমরা জানি। কিন্তু তারা নিজের দেশকে শক্তিশালী করতে চেয়েছিল। শেখ হাসিনা একদিকে ব্যাংক লুট করেছে, শেয়ারবাজার ধ্বংস করেছে, অর্থ আত্মসাৎ করেছে, জমি দখল করেছে। পৃথিবীর ইতিহাসে এত লোভী ও ভয়ংকর স্বৈরাচারের নজির বিরল।

তিনি বলেন, ১৭ বছর ধরে মানুষের রক্ত ঝরানোর পর জনগণই শেষ পর্যন্ত সেই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। ৫ আগস্ট জনগণের শক্তির কাছে তারা শিমুল তুলার মতো উড়ে গেছে।

অনুষ্ঠানে ছাত্রদলের বিগত সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, বর্তমান কেন্দ্রীয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাইয়ে রক্তঝরা বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়: রিজভী

প্রকাশের সময় : ০৯:২২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬